সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর হাসপাতালে কেবিন নিয়ে ২ রোগীর স্বজনদের সংঘর্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আবারো হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তোলকালাম কাণ্ড ঘটেছে। তবে এবার রোগী মৃত্যু নয়, কেবিন দখল নিয়ে দুই রোগীর স্বজনদের মাঝে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় রোগীরা আতংকে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এতে ২ জন আহত হয়।
জানা যায়, গত মঙ্গলবার শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার জনৈক সুন্দর খাঁ (১০৮) বছরের এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ওয়ার্ডের কেবিন ভাড়া নিয়ে ভর্তি হন। গতকাল এ সময় চুনারুঘাটের সাজিদ নামের এক রোগী সুন্দর খাকে বের করে কেবিন দখল করতে যায়। এ সময় দুই রোগীর স্বজনদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাজিদ গণধোলাই খেয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com