শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মুরাদপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে জমি দখল নিয়ে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত সুত্র জানায়, গ্রামের ওমর আলী মেম্বার ও আলী রহমানের সাথে একই গ্রামের আকবর মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উলে­খিত লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আকবর মিয়া, সাজেরা খাতুন, রেজা মিয়া, মজনু মিয়া, মোতাব্বির হোসেন, আলফু মিয়া, মোক্তাদির, রুহেল, এনামুল, মোজাম্মিল, সানু মিয়া, আনজব মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com