সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে প্রচার প্রচারণায় মুখরিত পৌর এলাকার জনপদ। গত রবিবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড পূর্ব তিমিরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মুজিবুর রহমান শেফু। সভায় স্থানীয় ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। এদিকে গতকাল সোমবার দিন ব্যাপী ব্যাপকভাবে গণসংযোগ, লিপলেট বিতরণ, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি সহ ২০ দলীয় জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা গণসংযোগ শেষে বিকাল ৪ ঘটিকায় গোল্ডেন প্লাজাস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান শেফুর পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য ও পৌর নির্বাচন মনিটরিং সেলের সিলেট বিভাগীয় সদস্য ছালেহ আহমদ খসরু, নবীগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মৎসজীবিদল, তাতী দল, উলামাদল, সাইবার দল সহ ২০ দলীয় জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন। মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আমাকে নির্বাচিত করলে আমার সর্বাত্মক প্রচেষ্ঠায় প্রাণপ্রিয় নবীগঞ্জ পৌর এলাকাকে আধুনিক রূপে রূপান্তরিত করব ইনশাআল­াহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com