বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছালামের মনোনয়নপত্র বৈধ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে মনোনয়ন পত্র ফিরে পেলেন নবীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুস ছালাম। গত ১৬ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার নির্বাচনের রির্টানিং অফিসার জেলা নির্বাচন অফিসার কাউন্সিলর প্রার্থী আব্দুস ছালামকে টেবিল ল্যাম্প প্রতীক বরাদ্দ দিয়েছেন।
উলে­খ্য, পৌর এলাকার আনমনু গ্রামের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র মোঃ আব্দুস ছালাম আসন্ন পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেন। ৬ ডিসেম্বর বাচাইকালে ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বাতিল করেন। এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী আব্দুস ছালাম মহামান্য হাইকোর্টে আপিল করলে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন। সেই সাথে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচন অফিসকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে নির্বাচন অফিস গত বুধবার তাকে টেবিল ল্যাম্প প্রতীক বরাদ্দ দেন। এ ব্যাপারে আব্দুস ছালাম জানান, তিনি ঋণ খেলাপি ছিলেন না। তার মার্কেটের জনৈক ব্যবসায়ীর ঋণের গ্যারান্টার ছিলেন। তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করায় শোকরিয়া আদায় করেন এবং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, আশির্বাদ এবং ভোট প্রার্থণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com