মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যত দোষ, নন্দ ঘোষ

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যত দোষ, নন্দ ঘোষ। ৫শ টাকার ভাংতি দিতে গিয়ে ফেসেঁ গেছে এক চা দোকানদার। অবশেষে তার ঠিকানা হল শ্রীঘরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর হাসপাতালের সামনে চায়ের দোকানে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
জানা যায, শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা আজগর আলীর পুত্র উজ্জল আহমেদ (২০) দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে রাস্তায় চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। ওই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার নিকট ৫শ টাকার ভাংতি আনতে যায়। এসময় উজ্জল ৫শ টাকার নোট রেখে তাকে ৫টি ১শ টাকা নোট ভাংতি দেয়। ওই ব্যক্তি টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষনপর ওই ব্যক্তি টাকা নিয়ে এসে বলে টাকাগুলো জাল নোট। এ নিয়ে উজ্জলের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে থাকা ডিএসবি পুলিশ সদস্য আব্দুস সাত্তার উজ্জলকে আটক করে সদর থানায় সোর্পদ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com