রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচঙ্গে আধুনিক অডিটোরিয়াম যাত্রী ছাউনী নির্মাণ সংস্কারের উদ্যোগ জেলা পরিষদের

  • আপডেট টাইম সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ সড়কের ছিলাপাঞ্জা ও রতœা যাত্রী ছাউনি উন্নয়ন সংস্কারের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ। একই সাথে বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজ সংলগ্ন ৮০ সালে সিলেট জেলা পরিষদ কর্তৃক নির্মিত জরাজীর্ণ অডিটোরিয়াম কাম-লাইব্রেরী স্থলে ৫শত সিটের আধুনিক অডিটোরিয়াম নির্মানের পদক্ষেপ নেয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর বিকালে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়কস্থ জেলা পরিষদের ছিলাপাঞ্জা ও রতœা যাত্রী ছাউনী উন্নয়ন সংস্কার এবং বানিয়াচঙ্গ জনাব আলী কলেজ সংলগ্ন জেলা পরিষদের লাইব্রেরী কাম মিলনায়তন সংস্কার অথবা জরাজীর্ণ টিনসেড অপসারণ করে ৫শত সিট বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম নির্মাণের বিষয়ে দুটি পৃথক পত্রের মাধ্যমে হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পত্র নিয়ে ১৩ ডিসেম্বর সকাল ১০টায় চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ এর কার্যালয়ে সাক্ষাৎ করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র সহকারী প্রকৌশলীকে বিষয়টির ব্যাপারে সরজমিনে পরিদর্শন পূর্বক প্রস্তাব পেশ করার জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে একই দিন ১৩ ডিসেম্বর বিকালে হবিগঞ্জ জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খান ও সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেন প্রাক্কলন সম্বলিত প্রস্তাব পেশের লক্ষ্যে সরজমিনে ছিলাপাঞ্জা ও রতœা যাত্রী ছাউনী এবং জনাব আলী কলেজ সংলগ্ন অডিটোরিয়াম পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com