রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের লায়ন লিডারদের মিনি ইন্টারন্যাশনাল কনভেনশন ভারতে যোগদান

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

৪৩তম মিনি ইন্টারন্যাশনাল কনভেনশন ভারতের আহমদাবাদে যোগদানের উদ্দ্যেশ্য আজ হবিগঞ্জ ত্যাগ করবেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ এর জোন চেয়ারপারসন ও হবিগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস.এম বজলুর রহমান, সেক্রেটারী লায়ন মোঃ লিটন মিয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মনসুর রশীদ কাজল, লায়ন মোঃ রফিক মিয়া, চার্টার মেম্বার লায়ন এম.এ আহাদ ও লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী। লায়ন্স ক্লাব্স মিনি ইন্টারন্যাশনাল কনভেনশনে ইন্টান্যাশনাল প্রেসিডেন্ট ড. জিতশুহিরু ইয়ামাদা জাপানীজ ও ইন্টারন্যাশনাল লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান জুসেপ প্রেস্টুন আমেরিকানসহ বিশ্বের ৫০টি দেশের ৫ হাজার লায়ন লিডার উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। যোগদানকারী সকল লায়ন লিডার হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেন। আজ দুপুর আড়াইটায় তারা হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। বিদায়কালে জেলা লায়ন লিডারবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com