বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আহত এডঃ এনামের চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের সাথে আইনজীবী নেতৃবৃন্দের বৈঠক

  • আপডেট টাইম রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত এডঃ এনামুল হকের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পঙ্গু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বৈঠক করেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ সুবীর রায়, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য এডঃ আব্দুল আহাদ ফারুক, সিনিয়র সদস্য এডঃ সৈয়দ আফজল আলী দুদু, জুনিয়র সদস্য মোজাম্মেল হক রাসেল। এডঃ এনামুল হকের চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সমিতির নেতৃবৃন্দ আহত এডঃ এনামুল হকের শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের সর্বশেষ খবরা খবর নেন। ডাক্তারদের সাথে বৈঠকে আইনজীবী নেতৃবৃন্দ এডঃ এনামুল হকের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনের জন্য আহŸান জানান। চিকিৎসকরা জানিয়েছেন- এডঃ এনামুল হক গুরুতর জখম প্রাপ্ত। তার পুরোপুরি সুস্থ্য হতে দীর্ঘ সময় লাগতে পারে। কয়েকদিন পরপরই তার অস্ত্রোপচার করতে হয়। তারপরও উন্নত চিকিৎসা পাওয়ায় এডঃ এনামুল হক দ্রুতই সেরে উঠছেন। গত ১০ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন এডঃ এনামুল হক। এদিকে এডঃ এনামুল হক সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com