বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার উদ্যোগে টাউন হলের সামনে গতকাল শুক্রবার ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন এর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন- এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, পরিচালনায় ছিলেন কমরেড হীরেন্দ্র দত্ত। বক্তব্য রাখেন- এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, অজিত কুমার পাল, স্বপন লাল বনিক, অনুপ কুমার দেব (মনা), এডঃ মুরলী ধর দাশ, এডঃ মনমোহন দেবনাথ, এডঃ ঝন্টু দেব, শংকর রায় প্রমুখ। বক্তারা অচিরেই অলোক সেন এর উপর হামলাকারী দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর ঢাকার মহা-সমাবেশ সফলের লক্ষ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার এক প্রস্তুতি সভা গত ২৫ নভেম্বর হবিগঞ্জ জেলা বারের মূল ভবনে অহিন্দ্র কুমার দত্ত চৌধুরীর সভাপতিত্বে ও স্বরাজ রঞ্জন বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে বেশি সংখ্যক প্রতিনিধি যোগদানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com