বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজির বাজার এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রউপ (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আব্দুর রউপ ওই ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত উনু উল­াহর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর- ১৯১/২০০৭ (জামালপুর) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রউফকে আদালত বিভিন্ন ধারায় ৫ বছর কারাদন্ড প্রদান করেন। এর পর থেকেই সে পলাতক ছিল। গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই কাশী শর্মা ও এস আই রুহুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাজির বাজারের একটি ঔষধের ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে ধৃত আব্দুর রউফ জানায়, সে ষড়যন্ত্রের শিকার। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পল­ীতে কিন্তু জামালপুর থানায় একটি মিথ্যা মামলায় তাকে আসামী করে ওয়ারেন্টভুক্ত করা হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সে জানায়, তাকে ইতিপূর্বে একাধিক মিথ্যা মামলায় এভাবে ফাঁসানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com