মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাউন্সিলর প্রার্থী মঞ্জুর সমর্থনে গার্নিংপার্ক এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌর সভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মঞ্জুর সমর্থনে গার্নিংপার্ক এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টায় ওই এলাকার আলহাজ্ব আতাউর রহমান লন্ডনীর বাড়িতে এ মতবিনিময় সভা হয়। সভায় আলহাজ্ব আতাউর রহমান লন্ডনীর সভাপতিত্বে ও মাষ্ঠার নাজমুল হক এবং সাজ্জাদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোঃ হুমাউন আহমেদ, আব্দুর রহমান, পিটিআই স্কুলের অবসরপ্রাপ্ত সুপারেন্টেন্ড রঞ্জিত কুমার সাহা, মকুল রায়, পিন্টু রায়, শংকর অধিকারী, কবির চৌধুরী, জলিল মিয়া, মোঃ ইউসুফ মিয়া, কমব্রেড সাহেব আলী, সেন্টু দাস, নিধন, তাহির মিয়া, জুয়েল মিয়া, জালাল, কমব্রেড দীলিপ চন্দ্র দাস, জাকির হোসেন, আবুল ফজল রাফি প্রমুখ। সভায় বক্তারা আগামী পৌর নির্বাচনে মঞ্জুকে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচনে মঞ্জুকে বিজয়ী করতে গার্নিংপার্ক এলাকার জনগণ স্বতস্ফুর্ত ভাবে কাজ করে যাবে। এ সময় কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মঞ্জু বলেন, আমি সব সময় ওয়ার্ড বাসীর সুখে ও দুখে পাশে ছিলাম আগামীতেও থাকব তাই আগামী পৌর নির্বাচনে আমাকে বিজয়ী করে ওয়ার্ড বাসীর আরও ব্যাপক উন্নয়ন করার সুযোগ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com