সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে বার্ষিক সাতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা বার্ষিক সাতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পুকুরে ১০ বছরের কম বয়সী শিশুদের এক সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিদ হয়। ইউনিসেফ এর সহযোগিতায় সেন্টার ফর ইনজুরী প্রিভেনশন এন্ড রিসার্চ (সিআইপিআরবি) আয়োজিত বর্ণাঢ্য এ সাতার প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ৭০জন প্রতিযোগী ৪টি গ্র“পে সাতার প্রতিযোগিতায় অংশ নেয়। শতশত দর্শক পুকুরের চার পাড়ে অবস্থান নিয়ে আনন্দ উপভোগ করেন। সাতারে ছেলেদের বড় গ্র“পে হুমায়ুন ১ম, কামাল ২য়, সাগর ৩য়, মেয়েদের বড় গ্র“পে ১ম স্থান সাদিয়া আক্তার, ২য় রেজনা আক্তার, ৩য় ফারজানা আক্তার। ছেলেদের ছোট গ্র“পে প্রথম বিজয়ী হন নাজমুল, ২য় হামিদুর, ৩য় নাবিল। মেয়েদের ছোট গ্র“পে ১ম স্থান রেশমা আক্তার, ২য় পায়েল আক্তার, ও ৩য় স্থান অধিকার করে বিছমা আক্তার। সিএসআইদের মধ্যে আবেদ মিয়া ১ম, কামাল মিয়া ২য় ও জুবায়ের আহমেদ ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্রীড়াবিদ সাহেদ আলী। বিচারক ছিলেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান ও আরফান উদ্দিন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমসেইফ প্রোগ্রাম সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নির্মলেন্দু চক্রবর্তী, ৪নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মোক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ হবিবুর রহমান, ডাঃ মোহাম্মদ জামাল হোসাইন। সুইমসেইফ প্রোগ্রাম সুপার ভাইজার মোহাম্মদ মাকসুদুর রহমান এর পরিচালনায় পুরষ্কার বিতরনের পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তৃতা করেন।
সিআইপিআরবি সূত্রে জানা যায়, ইউনিসেফের সহযোগিতায় ‘জীবনের জন্য সাতার’ কার্যক্রম-১৫ এর আওতায় ৩০জন সিএসআই (প্রশিক্ষক) এর মাধ্যমে বানিয়াচং উপজেলা সদরে ৫ হাজার ৪১ জনকে সাতার শেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com