সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অবস্থার পরিবর্তন হলেই ফেসবুক, ভাইভার হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অবস্থার পরিবর্তন হলেই ফেসবুক, ভাইভার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই যে ধরনের ঘটনা ঘটছে। তাতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের এ পদক্ষেপ অতিসামান্য। তবে বর্তমান অবস্থার পরিবর্তন হলে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দিব।
উল্লেখ্য, বুধবার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পর দুপুর থেকে এই সেবাগুলো বন্ধে কঠোর নির্দেশনা ছিল সরকারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com