শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ সামাজিক যোগাযোগের চারটি মাধ্যমকে বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এগুলো হলো : ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। গতকাল বুধবার বিটিআরসি এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
এদিকে, বিটিআরসির এই নির্দেশনা প্রকাশ হবার পর থেকেই ফেসবুক গ্রহকরা তাদের একাউন্টে ঢুকতে পারছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার বেলা ১টার পর থেকে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না এগুলোর ব্যবহারকারিরা। একই সঙ্গে ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরাও এই অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না।
পাশাপাশি ঠিক একই সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে সারা দেশে ১ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে ইন্টারনেট সংযোগ। এতে চরম বিপাকে পড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com