রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকায় বিজিবি’র হাতে আটক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রমজান মিয়া (১৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-মঙ্গলবার দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল বহরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিছ ইয়াবাসহ চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী রমজান মিয়াকে আটক করে। বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে তিনি এ রায় প্রদান করেন।