প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা সাবেক সহ-সভাপতি মিহির কুমার রায় মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজ সেবক মিহির কুমার রায় মিন্টুর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তারা প্রয়াত এ নেতার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পবিরারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে শোক জানিয়েছেন নবীগঞ্জ আনন্দ নিকেতনের নেতৃবৃন্দ। আনন্দ নিকেতনের সাবেক সভাপতি তনুজ রায়ের বাবা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিকেতন পরিবার। শোক বার্তায় আনন্দ নিকেতনের সভাপতি পিন্টু রায় ও সাধারণ সম্পাদক দিপংকর ভট্টাচার্য্য দেবুল এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।