রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবসমাজের সাথে কাউন্সিলর প্রার্থী সোহেলের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড যুব সমাজের সাথে মতবিনিময় করেছেন কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ শামছুর রহমান সোহেল। গতকাল রাতে শহরের বানিজ্যিক এলাকাস্থ তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান খান রানা’র সভাপতিত্বে  ও হাজী মোঃ মফিজুল ইসলাম টিটুর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, বানিজ্যিক এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজি মোঃ মকবুল হোসেন এর পুত্র কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ শামছুর রহমান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মর্তুজ আলী, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, তারেক খান, জিয়া উদ্দিন আহমেদ জিয়া, আব্দুল হাদী সোহাগ, মোঃ শাহ আলম, লিটন খান, মিজানুর রহমান মিজান, মনুজ রায়, মোঃ খায়রুল হাসান, এডঃ মহিউদ্দিন সুহেল, শাহরিয়ার চৌধুরী সুমন, সৈয়দ মোঃ লিটন, আরেফিন সুমন প্রমূখ। সভায় বক্তারা কাউন্সিলর প্রার্থী সোহেলের পক্ষে জনমত গড়ে তোলার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়ার অভিমত ব্যক্ত করেন। পরে কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শামছুর রহমান সোহেল তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে প্রথমেই ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা বৃদ্ধি, ওয়ার্ডের যে কয়টি রাস্তা সরু অবস্থায় আছে সেই রাস্তাগুলো প্রসস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এবং হবিগঞ্জ পৌর সভার মধ্যে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড হিসেবে ৫ নং ওয়ার্ডকে গড়ে তুলব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com