মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ কলেজ তালামীযের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, কর্মী সদস্যরা লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন, মেধার লালন উন্নত চরিত্র গঠনে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। দায়িত্বশীলরা নিয়মিত অধ্যাবসায় এর পাশাপাশি সংগঠনের কার্যক্রম দ্রুত বিস্তৃতি করতে হবে। তিনি গত রবিবার বেলা ২ টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কর্মীদের রচনা, বক্তৃতা, কবিতা ও বিশেষ মূল্যায়ন পরীক্ষা, প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে ও নাজমুস সাকিব চৌধুরী ও শাহরিয়ার আহমদ শাওনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের আরবী ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রাইভেট জোন ইউনিভার্সিটি তালামীযের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চয়ন, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নান, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, প্রচার সম্পাদক মোঃ আদিল আল-জাবের, সহ- প্রশিক্ষণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ হাফিজুর রহমান, আউশকান্দি ইউনিয়ন তালামীযের সভাপতি শাহ মেরাজ আলী সজল, নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ মোজাহিদ আহমদ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ তালামীযের কর্মী শামীম আহমদ চৌধুরী শিপু, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের কর্মী মারুফ আহমেদ, মৌলদ আহমদ, শোয়েব আহমদ, মোঃ দেলোয়ার হুসেন, কুতুব উদ্দিন, আখলাকুর রহমান প্রমূখ। পরে রচনা, বক্তৃতা, কবিতা, বিশেষ মূল্যায়ন পরীক্ষা এবং প্রতিযোগীতায় ১২ জনকে পুরস্কৃত করা হয়। বিশেষ মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন শাহ মেরাজ আলী সজল, ২য় স্থান অধিকার করেন হাফিজুর রহমান, ৩য় স্থান অধিকার করেন তালুকদা আবুল হায়াত রুহিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com