সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দাওয়াতী মাস উপলক্ষে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৬৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১২ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসকে দাওয়াতী মাস উদযাপন উপলক্ষে সংগঠনের জেলা  কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ মীরপুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আমিমুল এহসান মাছুম, জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী, সহ-সাধারন সম্পাদক আরহাজ্ব মাওঃ আব্দুল্লাহ মীরপুরী, মাওঃ নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওঃ আশিকুর রহমান, হবিগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মহিউদ্দিন, লাখাই থানা সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, ডাঃ মাওঃ হারুনুর রশিদ, আজমিরীগঞ্জ থানা প্রতিনিধি মাওঃ মোবাশ্বির আহমদ, জেলা নির্বাহীর সদস্য মাওঃ মাহমুদুল হাসান শাহিন, এইচ এম শাহিন, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাবিবুর রহমান জালাল, জেলা সেক্রেটারী মোঃ রাসেল শরীফ, কাজী ফাবাশ্বীর আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তাগন বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে হলে কুরআন সুন্নাহর বিধিবিধানের বিকল্প নাই অতএব ইসলামী শাসন কায়েমের লক্ষে জেলার প্রতিটি ঘরে ঘরে খেলাফত কায়েমের আওয়াজ পৌছে দিতে হবে। দেশের সকল উলামা সম্প্রদায়কে এক প্লাটফরমে আসতে হবে, সারা দেশের ন্যায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির আলোকে চলিত মাসকে দাওয়াতী মাস হিসাবে সংগঠনের কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষে প্রতিটি থানা এবং ইউনিয়ন পর্যায়ে মিটিং, মিছিল এবং গ্র“পভিত্তিক দাওয়াতের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ এবং সমাজের উন্নয়নে আলেম উলামাদের আরো সম্পৃক্ত হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com