সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

এমপি আবু জাহির প্যানেল স্পীকার মনোনিত

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনে দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপাতি এডভোকেট মোঃ আবু জাহিরকে জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনীত করা হয়েছে। স্পীকার ড. শিরিন শারমিন প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনার পরামর্শে মোঃ আবু জাহির এমপি সহ ৫ জনকে প্যানেল স্পীকার মনোনয়ন করেন। দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শুরুতেই স্পীকার ড. শিরিন শারমিন এ মনোনয়ন ঘোষণা করেন। ৫ জনকে প্যানেল স্পীকারের মধ্যে এডভোকেট মোঃ আবু জাহির এর নাম দ্বিতীয় স্থানে রয়েছে। চলতি অধিবেশন চলাকালীন অবস্থায় মাননীয় স্পীকার, ডেপুটি স্পীকারের অনুপস্থিতে প্যানেল স্পীকার হিসেবে এডভোকেট মোঃ আবু জাহির সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। হবিগঞ্জ জেলার কোন সংসদ সদস্য এবারই প্রথম প্যানেল স্পীকার মনোনীত হয়েছেন। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর সাথে আলাপ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্যানেল স্পীকার মনোনীত হওয়ায় হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com