বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

কাউন্সিলর প্রার্থী বিপ্লব রায় চৌধুরী সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিপ্লব রায়ের সমর্থনে চৌধুরী বাজার, রাধানগর ও গোপীনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় নায়েবের মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌধুরী বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ি প্রানেশ বণিক ও পরিচালনা করেন অজয় রায়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সী আব্দুর Samachr copyরহিম জুয়েল, হাফেজ মাওলানা মফিজুর রহমান নক্শেবন্দি, আলহাজ্ব ফজলুর রহমান, নাসির উদ্দিন, রতন রায়, শচীন্দ্র দেব, বিজয় কুমার রায়, আব্দুর রকিব রনি, মোঃ রফিক মিয়া, জেলা বস্ত্র ব্যবসায়ি সমিতির সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, উত্তম রায় ও রহমান মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াহেদ মিয়া, বিষ্ণু সূত্রধর, সাহাবুদ্দিন মিয়া, তপন পাল, সালাউদ্দিন জুনেদ, নায়েব আলী, স্বপন কুমার মজুমদার, আব্দুল মজিদ, প্রানেশ সূত্রধর, গৌতম দেব, সুমন পাল, হাজী ফুল মিয়া, বেলাল মিয়া, বন্ধুপদ পাল চৌধুরী, সারোয়ার উদ্দিন সাজু, সজীব দেব, চন্দন মোদক, সমির মোদক প্রমুখ। সভায় বক্তারা, এলাকার বিভিন্ন জনহিতকর কাজে নিঃস্বার্থ তরুণ সমাজসেবক বিপ্লব রায়কে অগ্রনী ভূমিকা রাখায় ভূয়সি প্রশংসা করেন। নায়েবের পুকুর দখলমুক্ত, ড্রেনেজ ব্যবস্থা নিরসনসহ  বিভিন্ন কর্মকান্ডে তার ভূমিকা প্রশংসার দাবিদার। তাই এলাকাবাসী হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিপ্লব রায়কে নিরঙ্কুশ সমর্থন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com