সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার ৩ আসামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ড মামলার অন্যতম আসামী ইকবাল আহমদ, নুহিন মিয়া ও মইনুল মিয়াকে জেল হাজতে প্রেরন করেছেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রবিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেশমা বেগমের আদালতে আত্ম সমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আটককৃত ইকবাল নহরপুর গ্রামের আঙ্গুর Nihoto-Belal....মিয়ার ছেলে, নুহিন সদরঘাটের সজ্জাত মিয়ার ছেলে এবং মইনুল মাইজগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেল ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে উল্লেখিত আসামীরাসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিঁয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রচুর রক্তকরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়ার মৃত্যু ঘটে। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। ঘাতকদের গ্রেফতার ও ফাঁিসর দাবীতে সিএনজি শ্রমিক ইউনিয়ন কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র‌্যালী বের করে। ২৭ এপ্রিল সোমবার বিকালে জানাযার নামাজ শেষে তাকে নোয়াপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা ফারুক মিয়া গত ২৮ এপ্রিল রাতে ২৮ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং ৪১ তাং ২৮/০৪/২০১৫ইং দায়ের করেন। এদিকে চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার আসামীদের ফাসিঁর দাবীতে মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আইনগাঁও সড়ক সিএনজি শ্রমিক ইউনিয়ন। অপর দিকে গত ২০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এজাহারভূক্ত ২৮ জন আসামীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রেরন করেন। এ ব্যাপারে মামলার বাদী নিহত বেলালের পিতা ফারুক আহমদ দাবী করেন চার্জশীট থেকে যে ১০জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হত্যাকান্ডের ঘটনার মূল হুতা। তিনি পুলিশ প্রভাবিত হয়ে তাদের নাম বাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com