শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে-এমপি আবু জাহির ॥ বিএনপি জ্বালাও পোড়াও ছাড়া দেশকে আর কিছুই দিতে পারেনি

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৯৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে ছেলে তারেককে নিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন। তাদের এই ষড়যন্ত্রের কারণে দেশে দুই বিদেশী নাগরিককে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিষদ হলরুমে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, তখন বিএনপি-জামায়াত টানা ৯২ দিন হরতাল, অবরোধ দিয়ে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। মানুষ বুঝে গেছে বিএনপি জ্বালাও পোড়াও ছাড়া দেশকে আর কিছুই দিতে পারেনি। তাই জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও হবিগঞ্জ পৌর মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সেবুল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুক ভান্ডারী ও মনির হোসেন সুমনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  সুব্রত পুরকায়স্থ, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এডঃ মাহফুজা বেগম সাঈদা। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, এডঃ মাহবুব আলী এমপি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমদ, এডঃ লুৎফুর রহমান, এডঃ মর্তুজা হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এডঃ কামাল উদ্দিন, জামিল আহমেদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর আওয়ামীয় লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আবু হোসেন রওনক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অমল কুমার দাস পলাশ, আলহাজ্ব আব্দুর রউফ, রফিকুল ইসলাম, দেওয়ান মোস্তাক গাজী, শফিকুর রহমান চৌধুরী আজাদ, মোতাব্বির খান, মাখন পাল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব খান, আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, আহসানুল হক সুজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন রুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, সভাপতি ডাঃ ইসতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম মুকিত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আনার, গাজীউর রহমান গাজী, রুপক দেব, ফয়সল চৌধুরী, ফয়সল আহমেদ, বাবুল চৌধুরী, আশরাফ সোহেল ও আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুম আজাদ। সভায় স্বেচ্ছাসেবকলীগের নেতারা সৈয়দ কামরুল হাসানকে মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামীলীগের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com