বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রাধাপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত মিলনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মিলন মিয়া (২৬) মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ১২ টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিলন বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চল রাধাপুর গ্রামের বাসিন্দা আম্বর আলীর ছেলে। এই তথ্য থানার এসআই হাসানুজ্জামান নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে রাধাপুর গ্রামের আহাদ মিয়ার বাড়ির সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে রাধাপুর গ্রামের জয়নাল মিয়া, কাজল মিয়া, কদ্দুছ গংদের সাথে মিলন মিয়া গংদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে মিলন মিয়াকে বেধড়ক মারপিঠ করে রক্তান্ত জখম করে প্রতিপক্ষের লোকজন। স্বজনরা মিলনকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক মিলনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মিলন মারা যায়। এ ঘটনায় গতকাল রাত ১২টা পর্যন্ত কোন মামলা দায়ের এর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com