বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলায় ৫৭৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে কার্যকরী কমিটির এক সভা স্থানীয় মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সমগ্র জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলার দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব এর পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন, এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু। সভায় বক্তব্য রাখেন এডঃ অহীন্দ্র দত্ত চৌধুরী, হীরেন্দ্র দত্ত, বাবু অজিত কুমার পাল, বাবু নলিনী কান্ত রায় নিরু, বাবু শংকর পাল, ডাঃ অসিত রঞ্জন দাস, এডঃ সুধাংশু সূত্রধর, মঙ্গল রায়, বাবু স্বপন লাল বণিক, পিযুষ চক্রবর্তী, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বাবু শংখ শুভ্র রায়, প্রমথ সরকার, অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, সুধাংশু সূত্রধর, বিশ্বজিৎ বণিক, সুজিত বণিক, রন্টু পুরকায়স্থ, দিপুল রায়, কাউন্সিলর গৌতম রায়, এডঃ তুষার মোদক, বনবিহারী রায়, প্রনয় পাল, বাবু নিরঞ্জন সাহা নিরু, অভিজিৎ ভট্টাচার্য্য, সুখেন্দু রায় বাবুল, রতীশ দেব, সুনীল দাশ, কৃষ্ণ দেব, অমিত ভট্টাচার্য্য, অধ্যাপক জীবন চন্দ্র চন্দ, মৃদুল রায়, প্রমোদ মালাকার। সভায় বক্তাগণ আগামী শারদীয় দুর্গোৎসব আড়ম্ভর ও নির্বিঘেœ পালনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। এখানে উল্লেখ্য যে, এই পর্যন্ত জেলা ও বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমগ্র জেলায় ৫৭৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com