মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ নবীগঞ্জ এর আহবায়ক কমিটি গঠন রকিব আহবায়ক, মুরাদ সদস্য সচিব

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তিসহ জাতীয় পার্টির ঘোষিত সকল কর্মসূচি পালনের লক্ষ্যে ‘পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ’ নবীগঞ্জ এর ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় শারফিন সুপার মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুর রকিব মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাপা নেতা আবুল মিয়া, ক্বারী আব্দুস সালাম, আব্দুল তাহিদ, মনর মিয়া, ধন আহমদ, সনাওর মিয়া, এরশাদ মিয়া, অপুর্ব চৌধুরী, ভুট্রো মিয়া, প্রসাদ রায়, নুর মিয়া, নিউটন সুত্রধর, মিল্টন তালুকদার, মিঠু কুমার দাশ, আলী শাহান, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে “পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ” নবীগঞ্জ এর ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক হাজী আব্দুর রকিব মাষ্টার, যুগ্ম আহবায়ক যথাক্রমে মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকি, আব্দুস সহিদ চৌধুরী আফজল, আতাউর রহমান কাপ্তান, খায়রুল ইসলাম, শেখ সহিদ উদ্দিন, কমান্ডার এম.এ খালেক, শেখ সামছুল ইসলাম, আবু ইউসুফ, নুরুজ্জামান চৌধুরী, কাজী আব্দুল বাছিত, অমর দাশ গুপ্ত, ফকির ফজলু মিয়া, সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে হোসাইন আজাদ হেলাল, রঞ্জু দেব, তোফাজ্জুল হোসেন প্রমুখ। সভা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তির দাবীতে নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com