বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বড় বোনের বাড়ীতে ছোট বোনের ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৭০১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার হরিপুর গ্রামের মৃত আলাই চৌধুরীর ছোট মেয়ে তার বড় মেয়ের স্বামীর বাড়িতে থাকত এসে গতকাল বেলা ১১ টার দিকে ফ্যানের সাথে শাড়ি দিয়ে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের বড় ভাই সৈয়দ মিয়া জানান যে, গতকাল সকালে তার বোন মিলন বেগম ফোন করে যানায় যে তার ছোট বোনের সাথে ঝগড়া করে ফাস লাগিয়ে আত্মত্যা করেছে। সাথে সাথে তিনি তার ঐ বোনের বাড়িতে গিয়ে দেখেন যে বাড়ির গেইট ও ঘরের দরজা ভেতর থেকে লাগানো। কিন্তু তার অপর বোন ও বোন জামাই কেউই নেই ফোনও বন্ধ। তিনি সাথে সাথে মাধবপুর থানায় খবর দিলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ও এস আই মমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
এব্যপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, নিহতের বড় বোন তার স্বামীর সাথে উপজেলার পশ্চিম মাধবপুর এলাকায় ইয়াকুব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত।
এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com