বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

এমপি আলহাজ্ব এডঃ আবু জাহিরকে শিল্পকলা একাডেমী, সুরবিতান ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হবিগঞ্জের ৩টি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো হচ্ছে জেলা শিল্পকলা একাডেমী, সুরবিতান ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ। গতকাল সোমবার সন্ধ্যায় এডঃ মোঃ আবু জাহির এমপি’র বাসায় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন। সম্প্রতি এডঃ মোঃ আবু জাহির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফলভাবে সফর করে দেশে ফিরেছেন। তার এই সফর সফলভাবে সমাপ্ত করে দেশে ফিরে আসায় সাংস্কৃতিক নেতবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এডঃ মোঃ আবু জাহিরের হাতে ফুলের তোড়া তুলে দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শামীম আহমেদ, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমেদ, শেখ নূর হোসেন, মোজাম্মেল হক বাবুল, কাজল আহমেদ, জামাল উদ্দিন শিপন, গৌতম আচার্য্য, বিলাল আহমেদসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com