বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমে উঠেছে

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ ও পূজাঁকে সামনে রেখে ফের হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমে উঠেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কারাগারে থাকার সুযোগে ছিচকে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, বহুলা, শ্মশানঘাট, কামড়াপুর, আলমবাজার, রাজনগরসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই মাদকের হাট বসে। আর এসব আস্তানায় শহরের যুবক-যুবতীরা গাড়ি মোটর সাইকেলে করে ভিড় জমায়। ফেনসিডিল, হেরোইনের মাঝে বেশীর ভাগ পছন্দ যৌন উত্তেজক ইয়াবা। গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বহুলা গ্রামের লুঙ্গি জুনাব আলীর আস্তানায় অভিযান চালায়। এ সময় সে লুঙ্গি খোলে পালিয়ে যায়। পুলিশ জানায় লুঙ্গি জুনাব আলী ইদানিং মাদক ব্যবসা জমিয়ে তোলেছে। ফলে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে। এলাকা থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অচিরেই জুনাব আলীকে ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com