বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ওয়ার্ড যুবলীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ যোগ্য কর্মীকেই পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হবে

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের হবিগঞ্জ জেলার সভাপতি, হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি বলেছেন, আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ এক পরিবার। আগামী পৌর নির্বাচনে দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে ত্যাগী ও যোগ্য কর্মীকেই পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হবে। তিনি হবিগঞ্জবাসীকে আধুনিক ও উন্নত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রতিশ্র“তি দিয়ে বলেন দলীয় প্রার্থী নির্বাচিত হলে হবিগঞ্জ পৌরসভার কাংখিত উন্নয়নের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এর আগে বিশেষ অথিতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন এমপি অ্যাডঃ আলহাজ্ব আবু জাহির এর নেতৃত্বে হবিগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টেডিয়াম হয়েছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সরকারী বৃন্দাবন কলেজে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে, বলভদ্র নদীর উপর ব্রিজ নির্মান করে হবিগঞ্জের সাথে ঢাকার বিকল্প মহাসড়ক নির্মাণ হচ্ছে। ইনশাল্লাহ তার নেতৃত্বেই হবিগঞ্জ পৌরসভাকে সকল নাগরিক ভোগাšি দুর করে একটি আধুনিক ও মানবিক পৌরসভায় রূপান্তর করা হবে। গতকাল শায়েস্তানগর পয়েন্টে সামছু মিয়ার সভাপতিত্বে এবং মোঃ নাসিম এর পরিচালনায় অনুষ্ঠিত পৌর যুবলীগের ৯নং ওয়ার্ডের সম্মেলনে তারা এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি। সম্মেলন শেষে মোঃ নাসিমকে কে সভাপতি এবং মোঃ নাছির মিয়া কে সাধারন সম্পাদক মনোনীত করে একটি ৫১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, শওকত আকবর সোহেল, নুরুল আমিন, শেখ উমেদ আলী শামীম, হাজী শামসু, বিপ্লব রায় চৌধুরী, আবুর রউফ মাসুক, জামাল মিয়া, রুহুল আমিন সিজিল, ফেরদৌস আহমেদ, আলম মিয়া, বিপুল রায়, শেখ আনিুসুজ্জামান, অ্যাডভোকেট এনামুল হক এনাম, এনামুল হক শাহীন, জাহির মিয়া, মইনউদ্দিন চৌধুরী সুমন, আলমগীর, সোহেল রহমান, সাহেদুল ইসলাম, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, জুয়েল রহমান, এম এ মামুন, জাহাঙ্গীর আলম দুলাল, আলমগীর দেওয়ান, সিরাজুল ইসলাম শান্ত, আবদুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com