বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শহরে নকল সোনা কারবারী তিন প্রতারক মহিলা আটক

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় নকল সোনা বিক্রির অভিযোগে ৩ মহিলাকে আটক করা হয়েছে। তবে এ নিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। গত রবিবার রবিবার বিকেলে ওই এলাকার জয়গুরু গহনালয় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাখ মিঠাপুকুর গ্রামের আবুল কালামের স্ত্রী জালালী সালমা (২৫), মমিন মিয়ার স্ত্রী নাছরিন বেগম (২২) ও মধু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩০)।
তারা জানায়, ওই সময় স্বর্ণের একটি চেইন, কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ ওই দোকানে বিক্রি করতে নিয়ে গেলে মালিক বন্দক রাখার কথা বলেন। এ সময় তারা ৫০ হাজার টাকার বিনিময়ে বন্দক দিয়ে চলে আসে। মালিক কিছুক্ষণ পর ফোন দিয়ে দোকানে যাবার কথা বলে। কথামতো ওই দোকানে গেলে এক পর্যায়ে স্বর্ণতে ভেজাল আছে বলে তাদেরকে আটক করে মানুষ জড়ো করে। অপরদিকে জয়গুরুর মালিক সম্ভু দেব জানান, তারা নকল সোনা বিক্রি করে চলে যায়। ৫০ হাজার টাকা হারিয়ে আমি বাকরূদ্ধ হয়ে পড়ি। পরে কৌশলে তাদেরকে এনে আটক করি। খবর পেয়ে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com