শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলের ফতেহপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ফতেহপুর গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটেছিল। গতকাল শনিবার বেলা ৪টায় ফতেহপুর নতুন বাজার সংলগ্ন হাওরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একদিনের এ প্রতিযোগিতায় চক হায়দর গ্রাম প্রথম স্থান অর্জন করে টেলিভিশন পুরষ্কার জিতে নেয়। দ্বিতীয় স্থান অর্জন করে কালাখারৈল গ্রাম। দ্বিতীয় স্থান অর্জনকারীদের একটি বাইসাইকেল পুরষ্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় ওই দুটি গ্রাম ছাড়াও মুদাহরপুর, মানিকপুর, স্নানঘাট ও সারংপুর গ্রাম অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তোলে দেন বাহুবল উপজেলা চেয়ারম্যান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com