বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইকরাম-সুজাতপুর সড়ক সংস্কারের দাবীতে পরিবহণ ধর্মঘট আজ

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক সংস্কারের দাবীতে আজ শনিবার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ওই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিকরা। তাদের এই কর্মসূচীতে সমর্থন দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খান, বাসদের আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছার এলাকার বৃহত্তর স্বার্থে পরিবহণ মালিক-শ্রমিকদের কর্মসূচী সফল করতে দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক ও হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারসহ ১১ দফা দাবীতে সিপিবি-বাসদের ডাকে গত শনিবার বানিয়াচং শহীদ মিনারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার জনগনের দুর্ভোগ লাঘবে অবিলম্বে এসব দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ওই জনসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com