বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে আটক ছাত্রী ধর্ষণকারী ২ যুবককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার ঘটনায় আটক ২ লম্পটকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ধর্ষিতা স্কুল ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তার ডাক্তারী পরীক্ষার কথা রয়েছে। এদিকে এ ঘটনার মূল নায়ক বাঁধন, সিফাজুলসহ অন্যদের ধরতে পুলিশের বিভিন্নস্থানে অভিযান অব্যাহত আছে। গত বুধবার বিকেলে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাতারিয়া গ্রামের বাঁধন, তার সহযোগি সিরাজ অপহরণ করে পিটিআই রোডে সিফাজুলের বাসায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাদের সহযোগি বগলাবাজার এলাকার মৃত নারায়ন দেবের পুত্র রাজন দেব ও উমেদনগর এলাকার মৃত মাখন মিয়ার পুত্র নুরুল আমিন মনির ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিওটি ছাত্রীর পিতা আনোয়ারপুর গ্রামের জনৈক আলী দেখতে পেয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় গত ৮ সেপ্টেম্বর সকালে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ২ জনকে আটক করলে বাকীরা পালিয়ে যায়। এদিকে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, মূল ঘটনা উদঘাটনের জন্য আটককৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com