বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কি অপরাধ এই মেয়েটির?

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে ঢাকা থেকে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের এক যুবকের বাড়িতে এসে প্রতারণার শিকার হয়েছে চট্টগ্রামের এক যুবতী।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই যুবতীকে উদ্ধার চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রতারক প্রেমিক মোস্তফা মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
মেয়েটি জানায়, তার বাড়ি চট্টগ্রামের পুটিয়া এলাকায়। তার বাবার নাম তপন পাল। তার নাম ফুলু পাল। প্রথমে তার চাচা-চাচি জমির সংক্রান্ত বিরোধ নিয়ে তার উপর অভিযোগ তুলে নষ্টামির। তার চাচি রিনা দাশ একই এলাকার শিমুল দে কে সাথে নিয়ে তাকে ধর্ষণের চেষ্ঠা চালাল। ধর্ষণ করতে না পেরে ও এই অভিযোগ তুলে তার চাচি। লজ্জায় শেষ পর্যন্ত তাকে বাড়ি ছাড়তে হয়। এর পর থেকেই শুরু হয় তার সাথে একরে পর এক ধোকাঁ।
সে প্রায় এক বছর পূর্বে রংপুরে শাহেদ নামে এক যুবকের প্রেমে পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুমাইয়া নাম রেখে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী শাহেদকে বিয়ে করে। বিয়ের পর হিন্দু মা-বাবাকে ত্যাগ স্বামী শাহেদের সাথে বসবাস করতে থাকে। কিন্তু এক বছর পর শাহেদ তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর সে বেঙ্গল জুট মিলে শ্রমিকের চাকুরি নেয়। সেখানে এক বছর চাকুরি করার পর প্রায় ১০/১৫ দিন পূর্বে মোস্তফার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে প্রতারক মোস্তফা তাকে প্রেমের ফাদে ফেলে হবিগঞ্জ নিয়ে আসে। মোস্তফা তাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ৩ দিন পূর্বে ঢাকা থেকে হবিগঞ্জ নিয়ে আসে। বাড়িতে এসে সুমাইয়া জানতে পারে মোস্তফার স্ত্রী-সন্তান রয়েছে। এ অবস্থায় সুমাইয়া ফিরে যেতে চাইলে মোস্তফা তাকে আটকে রাখে এবং তার সহযোগীদের নিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এতে সুমাইয়া রাজি না হলে মোস্তফা তার উপর নির্যাতন চালায়। পরে সুমাইয়া কৌশলে মোস্তফার ঘর থেকে বের হয়ে বিষয়টি আশপাশের লোকজনকে অবগত করলে তারা পুলিশকে খবর দেয়। এ প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ-পৈল রোড থেকে সুমাইয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং মোস্তফাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে সুমাইয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করলে তার জ্ঞান ফিরে আসে। এ সময় সে সাংবাদিকদের কাছে তার উপর নির্যাতনের বিবরণ দেয়। গতকাল আদালতের মাধ্যমে ৫৪ ধারায় তাদেরকে ২ দুজকেই কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com