বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মাধবপুরে জিডিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সেবার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাবিনা আলম। বুধবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, অধ্যক্ষ আলী আজগর, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, গ্রামীন ব্যাংক টেরিটরি কর্মকর্তা মাহিন কুমার সাহা, শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি আইযুব খান, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান প্রমুখ। মেলায় ধর্মঘর ডিগ্রী কলেজ, মাধবপুর উপজেলা প্রশাসন, মাধবপুর পৌরসভা , সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ, ধর্মঘর, চৌমুহনী, নোয়াপাড়া, শাহজাহানপুর, ছাতিয়াইন, আন্দিউড়া, বহরা, আদাঐর, বুল্লা, বাঘাসুরা ইউনিয়ন পরিষদ ডিজিটাল মেলায় স্টল দিয়ে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com