শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে সৌদির রিয়ালসহ ২ প্রতারক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ৫০রিয়ালের ৫টি নোট, ২৫০ সৌদি রিয়ালসহ ২ প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টায় শহরের পৌর বাস টার্মিনাল এলাকা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের আরব আলীর ছেলে সেজনুর হোসেন (৩০) এবং একই উপজেলার মণিকান্দি গ্রামের অমর শেখ ওরফে আফতাব শেখের ছেলে সোহরাব শেখ (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কিছুদিন ধরে সেজনুর ও সোহরাব হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে সৌদি রিয়াল, আমেরিকান ডলার ও ইংল্যান্ডের পাউন্ড বিক্রির নামে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় অবস্থিত ইসকন মন্দিরের সেবায়েত রাজ গোবিন্দের কাছে বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার সৌদি রিয়াল ৬ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে রাজগোবিন্দ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় তাদের কাছ থেকে সৌদি রিয়াল আনতে যান। এক পর্যায়ে তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে রাজগোবিন্দ লোকজন ডাকেন।
পরে স্থানীয়রা ২ প্রতারককে আটক করেন। পরে তাদের কাছ থেকে উপরে ৫টি ৫০ সৌদি রিয়ালের নোট রেখে ভিতরে সাবান দিয়ে মোড়ানো অবস্থায় একটি বান্ডিল জব্দ করেন। এরপর তাদের গণপিটুনি দিয়ে সদর থানায় খবর দিলে এস আই ওমর ফারুক ও এস আই মিজানের নেতৃত্বে একদল পুলিশ ওই ২ প্রতারকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক উমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com