বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

এটি,এম সালাম/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী একটি বাড়িতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় ৩ সন্তানের জননী আছিয়া বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ৭টার দিকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। অপর দিকে আছিয়া বেগমের পাশে থাকা তার মেয়ে মোছাঃ বেগম (২২) গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা যায়, গতকাল রবিবার সকাল অনুমান ৭টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কুমিল্লা, সিলেট, কদমতলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪Ñ০১২২) ঢাকা সিলেট মহাসড়কের মিনাজপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকটে আসা মাত্রই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে মৃত আনফর মিয়ার বাড়ির উপর পড়লে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় আনফর মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী আছিয়া বেগমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার পাশে থাকা তার মেয়ে মোছাঃ বেগম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন নিয়ে যান। দূর্ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ওপর দিকে ৩ সন্তানের জননীর মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজদনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com