বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বখাটে রাহুলকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে আদালতের নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত পরে এর ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় বখাটে রুহুল আমিন রাহুল (১৫) কে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে তাকে কোর্টে হাজির করা হলে বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহম্মদ আতাবউল্লাহ এ নির্দেশ দেন। এছাড়াও আদালত আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে শিশু আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা রোড এলাকার বর্ণা অর্ণা পরিবহণের মালিক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার কন্যা ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে একই এলাকার ফজল মিয়ার ছেলে রুহুল আমিন উত্যক্ত করে আসছিল। এ নিয়ে কয়েকবার রুহুলের পিতার কাছে নালিশ দেয় ছাত্রীটির পিতা। গত ২৬ আগস্ট বিকাল ৪টার সময় বিদ্যালয় ছুটির পর বাসায় ফেরার পথে মহিলা কলেজের নিকট ওই ছাত্রীর পথরোধ করে রুহুল আমিন প্রকাশ্যে রাস্তায় ওই ছাত্রীকে চড়-থাপ্পর মেরে লাঞ্ছিত করে। এ ঘটনাটি সাথে থাকা অন্যান্যরা ভিডিও চিত্র করে ছড়িয়ে দেয়া হয় ফেসবুকসহ ইউটিউবে। ভিডিওচিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে চাঞ্চল্য তৈরি হয়। পরে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাহুলকে সদর উপজেলার রিচি গ্রামের জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শাহজাহান বাদি হয়ে রুহুল আমিনকে প্রধান করে তার দুই সহযোগি শান্ত ও হৃদয়কে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নারী নির্যাতন দমন আইন ২০০০-১০/৩০ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-৯৭/(২) ধারায় মামলা করেন। গতকাল ওই মামলায় রুহুলকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালত তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আটক রুহুল আমিন সাংবাদিকদের জানায়, ওই ছাত্রীর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু তাকে পরবর্তীতে প্রত্যাখান করায় সে এ চড় থাপ্পড় মারে। তবে ভিডিও ধারণ সে করেনি। করার ইচ্ছাও ছিলনা। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জানান, আদালতের সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে। তবে অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com