বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অবৈধ ব্যবস্থায় ফিরে যাওয়ার কোন যৌক্তিকতা নেই- প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ তত্ত্বাবধায়ক সরকারকে আদালত অবৈধ ঘোষণা করেছেন। এ অবৈধ ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। সেই জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাদের বিরুদ্ধে ?
শেখ হাসিনা আরো বলেন, বিএনপির এক নেতা বিবিসিতে সাক্ষাৎকারে বলেছিলেন, যুদ্ধের সময় মানুষ মারা যায়। এটা স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে ৭১ ঘাতকদেরকে মন্ত্রী-উপদেষ্টা বানিয়ে ছিলেন। তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখন খালেদা জিয়া স্বামীর সেই আদর্শ বাস্তবায়ন করতে আন্দোলনের নামে জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছেন।
একটা রায় কার্যকর করা হয়েছে, বাকি রায়ও একের পর এক কার্যকর করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার লক্ষ্যই ছিল, এ বছরের ১৪ ডিসেম্বরের আগে কমপক্ষে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা। জনগণের সহযোগিতার কারণেই এ রায় কার্যকর করতে পেরেছি। তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ক্ষমতা আমার ভোগের বস্তু নয়। আমি ক্ষমতার পরোয়া করি না। অর্থের লোভ নেই আমার। তাই যাকে দিয়েই ফোন করান না কেন কোনো লাভ নেই। আমরা জনগণের স্বার্থ দেখবো। মানুষের জন্য যা করার প্রয়োজন তাই করবো বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com