রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবসে আলোচনা সভা তারেক রহমান এদেশের জনগনের হৃদয়ের মনিকোটায় আছেন -শেখ সুজাত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের গ্লোডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে বিএনপি নবীগঞ্জ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির অন্যতম নেতা ডাঃ আব্দুল আলিম ইয়াছিনির সভাপতিত্বে ও নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শেখ আলখাছ মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি মনর উদ্দিন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা মৎসজীবিদলের আহ্বায়ক সাহেব আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, ছায়েদ আহমেদ, জিতু মিয়া সেন্টু, শাহ্ রুহেল আহমেদ, শেখ আবুল কাশেম, ইসলাম উদ্দিন চৌধুরী, শাহীন তালুকদার, জাকির চৌধুরী, তপন মালাকার, মঈনুল ইসলাম, শেখ শিপন, রাজীব ভট্রাচার্য্য, বাপ্পী আচার্য্য, জাহেদুর রহমান, উজ্জল চৌধুরী, আলাল হোসাইন, সাইদুর রহমান, আহমদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, তারেক রহমান এদেশের জনগনের হৃদয়ের মনিকোটায় আছেন। ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে জনগণের মন থেকে মুছা যাবে না। তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা ও চার্জশিট থেকে নাম প্রত্যাহারের দাবী জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com