বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হরিপুর গ্রামবাসীর সাথে মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। আলহাজ্ব মোঃ রমিজ মিয়ার সভপতিত্বে ও মঞ্জুর আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হক, আলহাজ্ব ফিরোজ আলী, আলহাজ্ব চান মিয়া, মোঃ আব্দুল মালেক, মোঃ ছুরুত আলী, মোঃ আব্দুস ছত্তার, মোঃ আব্দুল জলিল। যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল মিয়া, জাহাঙ্গীর, জনাব আলী বুলু, মঞ্জুর আলী, আয়ুব আলী, আব্দুস সালাম, সামছু মিয়া, হারুন মিয়া, মকছুদ, রুহুল আমিন, জামাল, সোহেল, কিম্মত আলী, জমির আলী, হীরা মিয়া, মানিক, মোঃ আলী, পৌর আওয়ামী লীগ নেতা হাজী দুদু মিয়া, আব্দুল খালেক, পারভেজ মিয়া, আশরাফ, আলী আরমান জীবন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন-আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে হরিপুর এলাকার সমস্ত রাস্তায় ড্রেনেজ ব্যবস্থাসহ সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করব। পাশাপাশি আপনাদের জানমালের নিরাপত্ত্বা নিশ্চিত করব। এছাড়া এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে নিয়ে হরিপুরকে উন্নয়নের মডেল হিসাবে রূপান্তরিত করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com