রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরতলীর মজলিশপুর গ্রামের বৃদ্ধার কান্ড ॥ ছেলেকে ফাঁসাতে পাষন্ড পিতা হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মতলিব নামে এক ব্যক্তি ছেলেদের, ছেলের স্ত্রী, নাতী, ও নাতনীদের ফাঁসাতে নিজে নিজে ব্লেড দিয়ে হাত ও শরীরের বিভিন্ন অংশ ছিরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে ওই গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র।
জানা যায়, গতকাল বিকালে বৃদ্ধ আব্দুল মতলিবের ২ নাতনী গাছ থেকে আমড়া পাড়ছিল। এতে আব্দুল মতলিব বাধা দেয়। এ সময় তাদের সাথে আব্দুল মতলিবের তর্কবির্ত হয়। এক পর্যায়ে আব্দুল মতলিব ক্ষিপ্ত হয়ে নিজে নিজে শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে ছিরে ছেলেদের, ছেলের স্ত্রী, নাতী, ও নাতনীদের ফাঁসাতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।
এলাকাবাসী জানায়, বৃদ্ধা আব্দুল মতলিব ও তার স্ত্রী মালেকা খাতুন এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। এর আগেও বৃদ্ধা মালেকা খাতুন ব্লেড দিয়ে আঙ্গুল কাটে। পরে তার ছেলে কুতুব আলীকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলাটি বিচারাধীন রয়েছে।
বৃদ্ধা মালেকা খাতুনের অন্য আরেকটি মামলায় তার ছেলে কুতুব আলী ৩ বার হাজত খাটেন। দ্বিতীয় ছেলে আইয়ূব আলীও তার মা মালেকা খাতুনের অপর একটি মামলায় হাজত খাটেন। এমনকি ওই মহিলার মামলা থেকে তার পুত্রবধূ মোহাম্মদ আলীর স্ত্রীও রেহায় পায়নি।
বৃদ্ধ আব্দুল মতলিব ও মালেকা খাতুনের এই সব অপকর্ম নিয়ে হবিগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে। এর পর তারা শান্ত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com