রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরে মেয়েদের স্কুলের সামনে বখাটেপনা ॥ চাপাতিসহ ৬ কিশোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বখাটেপনার দায়ে ৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, রবিবার বিকেলে সদর মডেল থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিকেজিসি স্কুল এলাকায় অভিযান চালায়। এ সময় বখাটেপনার দায়ে ওই এলাকা থেকে শহরতলীর রিচি গ্রামের জাহাঙ্গীর, অনন্তপুর এলাকার রাব্বি, সুলতান মাহমুদপুরের রায়হান, জালালাবাদের নাঈম, নোমান ও রুমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ৬টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হল রিচি গ্রামের গনি মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (১৮), জালালাবাদ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নাইম (১৭), গফুর মিয়ার পুত্র নোমান (১৪), ওয়াহিদ মিয়ার পুত্র রুমন (১৬), সুলতান মাহমুদপুর গ্রামের জালাল মিয়ার পুত্র রায়হান (১৮) ও অনন্তপুর এলাকার ফারুকের পুত্র রাব্বি (১৮)। গতকাল রবিবার দুপুরে ওই এলাকায় ঘুরাফেরা করার সময় সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করেন। পুলিশ জানায়, তাদেরকে যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে। আটককৃত যুবকরা জানায় তারা নির্দোষ। ওসি নাজিম উদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com