শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ ওসিকে তালামীযের ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গত শুক্রবার বিকালে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ইন্সপেক্টর নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দূর বাতেন খাঁন’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ওসির কার্যালয়ে উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আদিল আল-জাবের’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী তালুকদার। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, মোঃ আবু সুফিয়ান, এসআই সোহেল রানা, মোঃ মাহমুদুর রহমান কনা, দুলাল আহমদ, ক্বারী শাহ মোঃ রুহুল আমীন ও হেলাল আহমদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আব্দুল বাতেন খানঁ বলেন, আইন শৃংখলা ও সুষ্ট সমাজ বির্নিমানে পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রকৃত আক্বিদা আদর্শবাদী ইসলামী সংগঠনের বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com