শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জের সাহিদ মিয়ার মামলায় আসামীদের জামিন মঞ্জুর

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের আনমনু গ্রামে দু’ সহোদরের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকার জনপদ। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গ্রামবাসীর মধ্যে। এছাড়া আব্দুস সহিদ ওরপে সাহিদ মিয়ার দায়েরী মামলা নিয়েও সমালোচনার ঝড় বইছে আনমনু গ্রাম নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে। অনেকেই দায়েরী মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক বলে আখ্যায়িত করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের আনমনু গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাদির ও তার সহোদর আব্দুস সহিদ ওরপে সাহিদ মিয়ার মধ্যে পৈত্তিক সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে। সর্ব শেষ তাদের পরিবারের ছোট ভাই আব্দুল কালামের দখলীয় ও মালিকানা কোটি টাকার ভুমি আব্দুস সহিদ ওরপে সাহিদ মিয়া জবর দখলের একাধিকবার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু বড় ভাই আব্দুল কাদিরের কারনে তা ব্যর্থ হয়। ফলে চরম ভাবে ক্ষিপ্ত হয়ে উঠেন সাহিদ মিয়া। সাহিদ মিয়া তার বির্তকিত ভুমিকার কারনে গ্রামের লোকজনের কাছে অনেকটা কোনঠাসা হওয়ায় বড় ভাই আব্দুল কাদিরকে সন্দেহ করতেন। ফলে কোন উপায়ন্তর না পেয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আব্দুল কাদির ও তার পরিবারসহ পছন্দের লোকদের নানা ভাবে হয়রানী করার ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তুচ্ছ ঘটনাকে পুজিঁ করে সাহিদ মিয়া থানায় খবর দিলে এসআই সুধীন দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে কোন কিছু না পেয়ে থানায় ফিরে যান। পরবর্তীতে সাহিদ মিয়া গভীর রাতে হার্ট এ্যাটাক করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে দেখতে হাসপাতালে যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, সাহিদ মিয়ার মামলার সাথে ঘটনার কোন মিল নাই। এছাড়া সংবাদ পত্রে সাহিদ মিয়ার বক্তব্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে আব্দুল কাদির জানান, ছোট ভাই সাহিদ মিয়ার বির্তকিত ভুমিকার কারনে তার সাথে বনিবনা হচ্ছে না। ওই মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদের অনেকই ওই দিন বাড়িতে ছিল না। তিনি বলেন তার বড় ছেলে আমেরিকা প্রবাসী শাওন ঘটনার ক’য়েক দিন আগ থেকেই ঢাকায় ছিল। মামলার খবর পেয়ে বাড়িতে আসে। এছাড়া মামলার আসামীরা সমাজে বিভিন্নভাবে প্রতিষ্টিত। যাদের অর্থবিত্তের কোন কমতি নেই। তারা পুর্ব আক্রোশে চুরির মামলায় আসামী হতে হয়েছে। সাহিদ এলাকায় ভুমি খেকো হিসেবে পরিচিত বলেও জানান তিনি। এদিকে সাহিদ মিয়ার দায়েরী মামলার আসামীরা বৃহস্পতিবার হবিগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com