বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উমর আলী (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে চুনারুঘাট-বাল্লা আঞ্চলিক সড়কের বনগাঁও বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চুনারুঘাট উপজেলার দুধপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামকে (৫৫) গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন-মোটরসাইকেল যাত্রী চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ (৪০), কনস্টেবল প্রসেনজিৎ (২৫), অটোরিকশা যাত্রী চুনারুঘাট উপজেলার জুরিয়া বড়বাড়ীর তৈয়ব আলী (৪০) ও একই উপজেলার ছনখলা গ্রামের সোহেল মিয়া (২৬)। তাদের চুনারুঘাট সেবা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত প্রবাসী উমর আলী চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ কনস্টেবল প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে চুনারুঘাট-বাল্লা সড়কে মোটরসাইকেলে আসামপাড়া যাচ্ছিলেন। পথে বনগাঁও বটতলা এলাকায় আসামপাড়া থেকে চুনারুঘাটগামী অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রবাসী উমর আলীর (৪০) মৃত্যু হয়।
এ সময় পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আহত শিক্ষক তাজুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com