বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ মাসের নিজ শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন মা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে। আত্মহননকারী মা হলেন-ওই গ্রামের গ্রামের দুবাই প্রবাসী নূর উদ্দিনের (২৬) স্ত্রী ফারজানা আক্তার (২২)। সন্তানের নাম শফিকুল ইসলাম। গতকাল শুক্রবার সকালে নাসিরনগর থানার পুলিশ ঘরের বিছানা থেকে শিশুর এবং পেয়ারা গাছ থেকে ওই মায়ের মৃতদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আশুরাইল গ্রামের নূর উদ্দিনের বাড়ির আঙিনায় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃতদেহ ও ঘরের ভেতরে বিছানা থেকে শিশু সন্তানটির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই জানান, শিশু সন্তানটিকে হত্যা করে  বিছানায় রেখে ওই গৃহবধূ পেয়ারা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে এলাকার লোকজন ধারণা করছেন। তবে পারিবারিক কলহ কিংবা অন্য কোনো কারণে কেউ ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত করেছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। গ্রামবাসী সূত্রে জানা যায়, ছয়মাস আগে নূর উদ্দিন দেশে আসেন। আজ শনিবার তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
এদিকে এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে হাজার হাজার লোক ওই বাড়িতে ভীড় জমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com