বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুলিশের বিশেষ অভিযান গত ১ মাসে গ্রেফতার ৫৬০

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে বিভিন্ন মামলার ৫৬০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, জুলাই মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত তারা গ্রেফতার করেছেন মোট ৫৬০ জনকে। গ্রেফতারদের মধ্যে ৩৬৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ১৯২ জন নিয়মিত মামলার আসামি।
এদের মধ্যে মাধবপুর থানায় ১৫০ জন, নবীগঞ্জ থানায় ১১৬ জন, বানিয়াচঙ্গ থানায় ৮৩ জন, চুনারুঘাট থানায় ৪৯ জন, লাখাই  থানায় ৪৩ জন, বাহুবল থানায় ৪১ জন, সদর থানায় ৩৪ জন, আজমিরীগঞ্জ থানায় ৩৫ জন এবং শায়েস্তাগঞ্জ থানায় ৯ জন আসামিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমরা শুধু এক মাসের জন্য এ অভিযান পরিচালনা করিনি। অপরাধীদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com