রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে নাদামপুর দারুল উলুম মাদ্রাসা‘র উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজরুল ইসলাম কর্তৃৃক প্রতিষ্ঠিত দারুল উলুম নাদামপুর মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল মো’মিন শায়েখে ইমামবাড়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। হাজ্বী তোরাব উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসা প্রতিষ্টাতা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বাউশা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিরাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার আব্দুল ওয়াদুদ, কাওছার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ কবির আহমদ। প্রধান অতিথি এক বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত মাদ্রাসা উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com